,

‘ঘুষের প্রস্তাব’ : মালয়েশিয়ায় ২ বাংলাদেশি গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে দুই বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন জানায়, আটককৃত অবৈধ কয়েকজন অভিবাসীকে ছাড়াতে এক পুলিশ কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন এ দুই বাংলাদেশি।

মালয়েশিয়ার জোহর প্রদেশের রাজধানী শহর জোহর বাহরুতে এ ঘটনা ঘটে।

জোহর বাহরু দক্ষিণ পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ফাজিল মোহাম্মদ জাইন জানান, গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির বয়স ৩৫ এবং ৪৩ বছর।

তিনি জানান, রবিবার রাত এগারটার দিকে একজন থানা পরিদর্শককে দশ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন এ দুই অভিবাসী।

এর আগে সন্ধ্যায় প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক।

মোহাম্মদ জাইন বলেন, গ্রেপ্তারকৃতদের যখন ডাঙ্গা বে থানায় নিয়ে আসা হয় তখন তাদের ছাড়াতে আসেন ওই দুই বাংলাদেশি। তারা থানা প্রধানকে ঘুষের প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গে তাদের গেপ্তার করা হয় এবং জব্ধ করা হয় ঘুষের টাকাও।

মালয়েশীয় এ পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত সবাইকে রিমান্ডে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে তোলা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য