,

টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট, মিসরীয় নারী ৫ শাস্তির মুখে

news-image

অনলাইন ডেস্ক : টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট করে শাস্তির মুখে পড়লেন মিসরের ৫ নারী। সমাজের নৈতিকতা লঙ্ঘনের দায়ে দেশটির একটি আদালত তাদেরকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে।

একইসঙ্গে সবাইকে তিন লাখ মিসরীয় পাউন্ড জরিমানাও করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, মিসরের ৫ নারী টিকটকে কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর কারণে তাদের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। এর পাশাপাশি সবাইকে তিন লাখ মিসরীয় পাউন্ড জরিমানাও ধার্য করা হয়।

অবশ্য এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারেন। বিচারক সম্প্রতি রায় দিলেও মামলা চলছিল বেশ কয়েক মাস ধরে।

সাজাপ্রাপ্তদের মধ্যে গত এপ্রিলে হানিন হোসামকে গ্রেফতার করা হয়। টিকটক অ্যাকাউন্টে ১৩ লাখ ফলোয়ারকে ৩ মিনিটের একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন, তার অনুসারীরাও তার সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন।

মেয়েদেরকে ভিডিও অ্যাপের মাধ্যমে ছেলেদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়ে অর্থও নিতেন হানিন।

পরে মে মাসে গ্রেফতার হন আল-আধম নামের আরেক নারী। টিকটকে তার ফলোয়ার রয়েছে প্রায় ২০ লাখ। ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য