,

খুলনায় ১০ দিনের রিমান্ডে সাহেদ

news-image

খুলনা প্রতিনিধি : করোনার ভুয়া রিপোর্ট দেয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে খুলনায় আনা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টা ৫৫ মিনিটে সাহেদকে বহনকারী গাড়ি খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে পৌঁছায়। সাতক্ষীরায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজ।

এর আগে ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রোববার (২৬ জুলাই) আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ করিম আত্মগোপন করেছিলেন। এরপর ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার কমলপুর গ্রামের ইছামতি খালে নৌকায় ভারতে পালানোর সময় র‌্যাবের হাতে গ্রেফতার হন সাহেদ। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা করে র‌্যাব।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ সিপিসি-১ এর এসআই মো. রেজাউল করিম বলেন, সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে খুলনায় আনা হয়েছে। মামলায় জব্দ অস্ত্র ও গুলির তথ্য জানাসহ নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য