,

শোলাকিয়ায় এবারও ঈদের জামাত হচ্ছে না

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : উপমহাদেশের প্রাচীন ও বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৩তম ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশের মতো ‘করোনার হটস্পট’ হিসাবে চিহ্নিত কিশোরগঞ্জের এ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতের মতো ঈদুল আজহা জামাতও বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী।

জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী জানান, সারাদেশের মতো বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের জামাতের মতো ঈদুল আজহা জামাতও অনুষ্ঠিত হচ্ছে না।

মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে ঈদুল আজহার জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য