,

করোনার সংক্রমণ কমতির দিকে : নাসিমা সুলতানা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার সর্বোচ্চ পর্যায় (পিক) এখন কমতির দিকে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেছেন, করোনার কেস কমে আসায় মানুষের আগ্রহও কমেছে টেস্টের ক্ষেত্রে।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নমুনা কমার বিষয়ে এক প্রশ্নের জবাবে নাসিমা সুলতানা এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমে এই এক সংবাদ সম্মেলনটির আয়োজন করেন।

নাসিমা সুলাতানা বলেন, করোনার নমুনা পরীক্ষা কমেছে। তবে আজকে কয়েকদিনের চেয়ে বেশি। কেস এখন কমতির দিকে। যাদের দরকার তারাই টেস্ট করছে। কেস কমার কারণে মানুষের আগ্রহও কম। ঘনবসতিপূর্ণ এলাকায় কেস কম এবং নাই বললেই চলে। কাজেই কেস ওইভাবে যে পিকে আছে আমরা তা বলতে পারি না। আইইডিসিআরের সার্ভেতেও আসছে যে কেস এখন পিকে নাই। এখন কমতির দিকে।

নমুনা পরীক্ষা কম হওয়ার জন্য ফি নির্ধারণও একটি কারণ হতে পারে বলে মনে করেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। তিনি বলেন, সরকার নির্ধারিত ফি রয়েছে। কোনো ক্ষেত্রে হয়তো টেষ্টের ফি এর কারণেও মানুষ টেস্ট করতে আসে না। এই ফি নির্ধারণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এই বিষয়ে আমাদের করার কিছু নাই। এই ফি দিয়েই পরীক্ষা করতে হবে।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগে দেওয়াসহ গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৫৯টি । এর আগের দিন ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি নমুনা। ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৭ জনের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য