,

জয়ের জন্য আমার অনেক অনেক দোয়া : প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন। একই দিনে প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের।

এ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসে প্রধানমন্ত্রী স্মরণ করলেন সজীব ওয়াজেদ জয়কে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আজকে জয়েরও জন্মদিন। তার জন্য আমার অনেক অনেক দোয়া।’

প্রধানমন্ত্রী সোমবার বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠেনর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিমের ফোনে ভিডিও কলে যুক্ত হয়ে এ কথা বলেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘করোনাভাইরাস সঙ্কটে আপনারা মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, এভাবেই মানুষের জন্য কাজ করবেন। সবসময় তাদের পাশে দাঁড়াবেন। এটাই আমি চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সেচ্ছাসেবক লীগ গঠনের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন কাজে সহযোগীতা করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা এই

করোনাভাইরাসের সময় তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কৃষকের ধান কেটে দিয়েছে। এ ছাড়া অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন কাজ দিয়ে সেচ্ছাসেবক লীগ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’

সেচ্ছাসবক লীগ নেতাকমীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, এভাবেই মানুষের সেবা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। তার আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এই করোনা ভাইরাস থেকে যেন সবাই মুক্তি পায় এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব এটাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ এটা আমরা করতে পারব, সেই বিশ্বাস আমার আছে।

এ সময় করোনা সংক্রমণের মধ্যেও নিজের কাজ করে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী এসময় বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছিলাম বলেন এটা সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে করোনাভাইরাস মোকাবিলায় অবদান রাখায় সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিট, ডাক্তারসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। অনুষ্ঠান শেষে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে তার সুস্থততা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। খবর: বাসস।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক