,

প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহ চিঠি লিখলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার দুপুরে ২ হাজার ৬৬৪ শব্দের খোলা চিঠিটি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

দেশ রূপান্তরকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

মিন্টু বলেন, “চিঠিতে প্রধানমন্ত্রীকে ঈদের দিন গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে তাকে দেখতে যেতে বলেছেন। এমনটা করলে দেশের জনগণ খুশি হবে বলেও জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।”

আগস্টে গণস্বাস্থ্য কেন্দ্রে কভিড-১৯ চিকিৎসা কার্যক্রম শুরু হবে— চিঠিতে উল্লেখ করে এর উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন জাফরুল্লাহ।

চিঠির শুরুতে বিষয় হিসেবে লেখেন, ‘প্রিয় প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিকের খোলা চিঠি’। সেখানে করোনাকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক নানান সমস্যার কথা তুলে ধরেন তিনি।

এ ছাড়া সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়ার অনুরোধ করা হয়েছে এ চিঠিতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য