,

স্বাস্থ্য অধিদফতরের ২৮ কর্মকর্তা বদলি

news-image

নিউজ ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের সহকারী সার্জন পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এই কর্মকর্তাদের আটজন স্বাস্থ্য অধিদফতরে, ১৯ জন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের গ্রিড হাসপাতালে এবং একজন বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ছিলেন।

রোববার এক আদেশে তাদের আটজনকে বিমানবন্দর স্বাস্থ্য অফিসে এবং ২০ জনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলায়েত হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বদলি হ‌ওয়া কর্মকর্তাদের ২৮ জুলাই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো. বেলাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া এই চিকিৎসকদের নিয়মিত বদলির অংশ হিসেবে নতুন জায়গায় পদায়ন করা হয়েছে।

‘সোহরাওয়ার্দী হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসকের স্বল্পতা ছিল। আর বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রে এখন কাজের চাপ বেড়েছে। এ কারণে সেখানে আটজনকে দেয়া হয়েছে।’

করোনাভাইরাসের মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনায় থাকা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে ইতিমধ্যে পরিবর্তন এসেছে। হাসপাতাল শাখার পরিচালককেও বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য