,

থাইল্যান্ডের জঙ্গলে অর্থের অভাবে ৩ বাংলাদেশি

news-image

ডেস্ক রিপোর্ট : কম্বোডিয়ায় ঘুরতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকা পড়েন তিন বাংলাদেশি। তাদের সঙ্গে যে টাকা ছিল, খেতে খেতে তাও গেছে ফুরিয়ে। বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিয়ে দেশে ফিরবেন বলে মনস্থির করলেও কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। তাই থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার জন্য অবৈধভাবে ঢুকতে গিয়ে পথ হারিয়ে ঢুকে পড়েন জঙ্গলে। আর থাইল্যান্ডে ঢুকেই ধরা পড়লেন দেশটির পুলিশের হাতে।

থাই সংবাদমাধ্যম পাতায়া নিউজ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন- সোহেল পারভেজ ( ৪০), মোহাম্মদ (২৭) ও আব্দুল করিম আজাদ (৩৩)। তিনজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট রয়েছে।

থাই পুলিশকে তারা জানিয়েছেন, গত মার্চে ছুটি কাটাতে কম্বোডিয়া এসেছিলেন তারা। করোনার কারণে আটকা পড়ে তাদের টাকাও শেষ হয়ে যায়। কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই বলেই তারা দেশে ফেরার সহায়তার জন্য থাইল্যান্ডে ঢুকেন। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরার ইচ্ছা ছিল তাদের।

থাইল্যান্ড সীমান্ত পুলিশ জানিয়েছে, তিনজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিন পর দূতাবাসকে তাদের বিষয়ে অবগত করে সাহায্যের আহ্বান জানানো হবে।

থাইল্যান্ড সীমান্ত দিয়ে অনেকেই অবৈধভাবে প্রবেশ করেন। থাইল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করাদের অধিকাংশই কম্বোডিয়ার নাগরিক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য