,

রংপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল চাচা-ভাতিজির

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী চাচা- ভাতিজির মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, চাচা লাবলু মিয়া (৩৫) ও ভাতিজি জুঁই আক্তারের (১০)। তাদের বাড়ি মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর দুবলাচারি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ওসি জাফর আলী বিশ্বাস। তিনি জানান, রবিবার বেলা ১১টার দিকে লাবলু মিয়া মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে যাত্রা করেন। পথিমধ্যে মহাসড়কে ওঠার সময় শঠিবাড়ি পেট্রোল পাম্প এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাতিজি জুঁই আক্তার মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় লাবলু মিয়াকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।

ওসি আরও জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করা গেছে। নিহত লাবলু মিয়া পেশায় দলিল লেখক ছিলেন, আর শিশু জুঁই আক্তার শঠিবাড়ি কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণীতে পড়তো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য