,

খবর পড়তে গিয়ে উপস্থাপিকার দাঁত পড়ে গেলো !

news-image

অনলাইন ডেস্ক : টিভিতে খবর পড়তে গিয়ে এক উপস্থাপিকার দাঁত পড়ে গেছে। তার দাঁত পড়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেক ছড়িয়ে পড়েছে।

গত বুধবার, ১৫ জুলাই এই ঘটনা ঘটে। আর এ ঘটনার ভিডিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন উপস্থাপিকা মেরিচকা পাডল্কো।

ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের জনপ্রিয় উপস্থাপিকা মেরিচকা পাডল্কো টেলিভিশনে খবর পড়ছেন। হঠাৎ তার মুখ থেকে একটি দাঁত খসে পড়ে। তাতে তিনি ভড়কে যাননি।

নিজেকে সামলে নিয়ে খবর পাঠ করে গেছেন। কিন্তু তার যে মুখের উপরের পাটিতে দাঁত নেই তা স্পষ্টই দেখা যাচ্ছিল।

জানা গেছে, উপস্থাপিকার এই দাঁতটি ছিলো কৃত্রিম। খবর পড়াকালীন কিছুক্ষণ পরপর দাঁতটি পড়ে যাচ্ছিল।

সাথে সাথে উপস্থাপিকা হাত দিয়ে তা সরিয়ে আবার খবর পড়তে থাকেন। অবশেষে সেটি একেবারেই পড়ে যাওয়ায় দাঁতহীন হয়েই তিনি খবর পাঠ করে যান।

সঙ্গে এও জানান, বছর দশেক আগে মেয়ের সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছিল। মেয়ের হাতের টেবিল ঘড়িটি সোজা গিয়ে লাগে তার দাঁতে। তারপর থেকেই কৃত্রিম দাঁতের শরণাপন্ন হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য