,

আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়ল

news-image

নিউজ ডেস্ক : তিনটি ছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রবিবার (২৬ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া অন্য সব গন্তব্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট সংক্রান্ত সিদ্ধান্ত যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। এরমধ্যে ম্যানচেস্টার, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে।

করোনা সংক্রমণ বিস্তারের কারণে গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর পর গত ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। কিন্তু অনুমতি দিলেও বর্তমানে লন্ডন, আবুধাবি ও দুবাই ছাড়া সব রুটে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান।

বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা