,

ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অনাস্থা ভোটে বড় পরাজয়ের পর ক্ষমতাচ্যুত হয়েছেন আফ্রিকার দেশ সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী। শনিবার সংসদে হওয়া অনাস্থা ভোটে ১৭৮ সদস্যের মধ্যে ১৭০ ভোটই তার বিপক্ষে যায়। পক্ষে পড়ে মাত্র ৮ ভোট। অনাস্থা ভোটে হারার পর হাসান আলীকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফারমাজো।

হাসান আলীকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয়ার কথা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোমালিয়া সংসদের স্পিকার মোহাম্মদ মুরসাল শেখ আব্দি রহমান। খবর আল জাজিরার।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে একেবারে নবীন হাসান আলীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সোমালিয়ার প্রেসিডেন্ট। কিন্তু, তার বিরুদ্ধে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে ব্যর্থতার অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা। ১৯৬৯ সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার।

স্পিকার জানিয়েছেন, ২০২১ সালে ‘একজনে এক ভোট’ পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছে সরকার। শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ফেডারেল এবং রাজ্য সরকারের সুরক্ষা জোরদার করতে জাতীয় সুরক্ষা বাহিনী প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন।

তবে তেল কোম্পানির সাবেক এক্সিকিউটিভ ও ২০১৭ সালের মার্চ থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা হাসান আলী তাকে ক্ষমতাচ্যুতের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

সোমালিয়ায় কেন্দ্রীয় সরকার থাকলেও তারা পুরো দেশের শুধু একটি অংশ নিয়ন্ত্রণ করছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের প্রভাব বাড়ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য