,

আবহাওয়া যেমন থাকবে ঈদের দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌসুমী বায়ুর প্রভাব কমতে শুরু করেছে। যার কারণে সারাদেশেই বৃষ্টি এখন প্রায় শূন্যের কোঠায়। তবে আগামীকাল (২৭ জুলাই) রাত থেকে কক্সবাজারের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরপর ২৮, ২৯ ও ৩০ জুলাই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে ১ আগস্ট বৃষ্টি একটু কম হতে পারে। আবার ২ ও ৩ আগস্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১ আগস্ট, শনিবার পালিত হবে ঈদুল-আজহা। ওইদিন বৃষ্টি একটু কম হলেও উত্তর-পূর্বাঞ্চল এবং কক্সবাজার-চট্টগ্রাম (দক্ষিণ-পূর্বা) অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্য অঞ্চলে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করতে পারে।

আজ রোববার (২৬ জুলাই) এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আফতাব উদ্দিন।

তিনি বলেন, ‘২৭ জুলাই রাত থেকে কক্সবাজারের ওইদিকে একটু একটু বৃষ্টি হতে পারে। ২৮, ২৯, ৩০-এ তিনদিন বৃষ্টি একটু বেশি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ১ আগস্ট একটু কম হবে। ২ ও ৩ আগস্ট আবার বৃষ্টি থাকবে।’

ঈদের দিনের পূর্বাভাসে আফতাব উদ্দিন বলেন, ‘ঈদের দিন উপরের (উত্তর-পূর্বাঞ্চল) দিকে বৃষ্টি থাকবে একটু বেশি। বিশেষ করে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট – এসব অঞ্চলে। এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, হালকা হতে পারে। এছাড়া এখন যেহেতু বর্ষাকাল, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম (দক্ষিণ-পূর্বাঞ্চল)– ওই অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য