,

রংপুরে অনুমোদনহীন তিন হাসপাতালকে সিলগালা, ১জনের কারাদন্ড

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর ধাপে অনুমোদনহীন ৩টি হাসপাতালকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফিন জাহানের নেতৃত্বে রংপুর নগরীর ধাপ এলাকায় মা ও বাবা হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। সিভিল সার্জন অফিসের কোন অনুমোদন না থাকা, বিভিন্ন চিকিৎসকদের নামে চিকিৎসাপত্র থাকলেও চিকিৎসক না থাকায় প্রতিষ্ঠানে মালিক মোঃ খলিলুর রহমান সোহেলকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের জেল দেয়া হয়।

সেই সাথে ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষনা করা হয়েছে। এরপর অনুমোদনহীন পপুলার জেনারেল হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, ডিউটি চিকিৎসক না থাকা, বিকল্প বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করা হয়। এদিকে অনুমোদন অপেক্ষামান থাকা স্বত্ত্বেও চিকিৎসা প্রদানের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় রংপুর স্পেশালাইজড হাসপাতালকে। একই সাথে হাসপাতালটি সিলগালা করা হয়।

এ সময় এই তিনটি হাসপাতাল সিলগালা করা ছাড়াও প্রিন্স হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও কমফোর্ড হাসপাতালে অভিযান চালিয়ে তাদের সর্তক করে।

এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেনসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য