শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমির খান ভারত ছাড়বেন !

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর উত্তপ্ত বলিউড। অভিযোগ-পাল্টা অভিযোগ, স্বজনপ্রীতির দায় নিয়ে বেশ বিপাকেই বলিউড। আর এর মধ্যেই শোনা গেল বলিউড সুপারস্টার আমির খানের ভারত ছাড়ার খবর। যদিও এর আগেও অনেক নেটিজেন সালমান আমির খানকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে কি সত্যিই আমির খান হুমকিতে ভয় পেয়ে ভারত ছাড়ছেন? না।

সত্য হলো, কারও হুমকিতে ভয় পাচ্ছেন না আমির খান। তবে শুটিংয়ের প্রয়োজনে শিগগিরই দেশ ছাড়বেন তিনি। কারণ করোনা পরিস্থিতিতে ভারতে শুটিং করার মতো পরিবেশ নাকি পাচ্ছেন না এই সুপারস্টার, যদিও মহারাষ্ট্র সরকার শুটিং শুরু করার অনুমতি দিয়েছে। কিন্তু সেখানে রয়েছে নানান শর্ত। এসব শর্ত মেনে নির্মাতারা শুটিং শুরু করতে পারবে। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন প্রবীণ অভিনেতারা। কারণ, সরকারের নিয়ম অনুযায়ী, ৬৫ বছরের বেশি শিল্পীরা এখানে কাজ করতে পারবেন না। তাই নির্মাতাদের কপালেও দুশ্চিন্তার বলিরেখা পড়েছে। এদিকে এখন সবার এই শহর ছাড়ার হিড়িক পড়ে গেছে। এমনকি স্বাভাবিক নিয়মে শুটিং শুরু করার জন্য দেশের বাইরে চলে যেতে চাইছেন কিছু নির্মাতা। কেবল সেই সব দেশে, যেখানে শুটিংয়ে সেই দেশের সরকারের কোনো বাধানিষেধ নেই। শোনা যাচ্ছে, আমির খানও দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং শেষ করতে সিনেমার পুরো দল নিয়ে উড়াল দেবেন তিনি। তবে কোথায় যাবেন, গোপনীয়তার স্বার্থে সেই খবর গোপন রাখা হবে।

কিছুদিন আগে খবর এসেছিল, অক্ষয় ‘বেল বটম’ ছবির শুটিংয়ের জন্য লন্ডনে যাচ্ছেন। আগামী মাসে এই ছবির দলের লন্ডনে যাওয়ার কথা। এবার নাকি সেই পথে হাঁটতে চলেছেন আমির খান। রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্মিত ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন্য দেশের বাইরে যাবেন। আমির সব সময় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ছবির কাজ করেন। তাই স্বাভাবিকভাবে ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য তিনি একই রকম গোপনীয়তা বজায় রেখে চলছেন। তবে এ মুহূর্তে তার বিদেশে যাওয়া বিটাউনের আলোচ্য বিষয়। জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’র দল এই ছবির সঙ্গে জড়িত সব অভিনয়শিল্পী ও কর্মচারীদের পাসপোর্টের বিবরণ চেয়ে পাঠিয়েছে। আমিরও নাকি মনেপ্রাণে চাইছেন সেপ্টেম্বরে এই ছবির শুটিং শুরু করতে।

বলিউডের এই ‘মিস্টার পারফেকশনিস্ট’ ভারতের ভিন্ন ভিন্ন শহরে এই ছবির প্রায় ৭০ শতাংশ শুটিং করেছেন। করোনাকালের শুরুতে তিনি পাঞ্জাবে ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এমনকি মহামারির মধ্যেও আমির সব রকম সাবধানতা অবলম্বন করে শুটিং চালিয়ে গিয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে তিনি শুটিং বন্ধ করতে বাধ্য হন। তবে খুব তাড়াতাড়ি শুটিং শুরু করতে চাইছেন ‘লাল সিং চাড্ডা’ ছবির নির্মাতারা। তাই তারা চাইছেন ইউরোপের বিভিন্ন শহরে গিয়ে ছবির অবশিষ্ট অংশের শুটিং শেষ করতে। জানা গেছে, ছবির নির্মাতারা করোনার ভ্যাকসিনের অপেক্ষায় আছেন। ১৪ আগস্ট ভ্যাকসিন আসার কথা। সেপ্টেম্বরে ‘লাল সিং চাড্ডা’ ছবির সমগ্র দল ইউরোপের উদ্দেশে পাড়ি দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ