,

চিৎকার করে নিজেকে ‘নির্দোষ’ দাবি শারমিনের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে প্রবেশের সময় চিৎকার করে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন নকল মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হওয়া অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক ও সাবেক ছাত্রলীগের নেত্রী শারমিন জাহান।

শনিবার মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে শারমিনকে নেয়া হয় আদালতে। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত প্রাঙ্গণে নিজেকে নির্দোষ দাবি করে চিৎকার করে শারমিন বলেন, ‘আমাকে বলির পাঠা বানানো হয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। আমি যদি নকল মাস্ক দিয়ে থাকি তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে সেটা ফেরত দেবেন। কিন্তু সেটা না করে আমার নামে মামলা দিলেন।’

এর আগে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। সেই মামলায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগের ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি টিম শারমিনকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে।

করোনা রোগীদের সেবায় নিয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ‘নকল’ মাস্ক সরবরাহ করেন ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। তার প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু মেডিকেলে ১১ হাজার মাস্ক সরবরাহের অনুমতি পেয়েছিলো। তবে নকল মাস্ক দেয়ার অভিযোগ এনে শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। মামলায় একমাত্র আসামি করা হয়েছে শারমিন জাহানকে।

মামলায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিন জাহানকে ১৮ জুলাই কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। শারমিন ২০ জুলাই দেয়া জবাবে ‘দুঃখ প্রকাশ’ করেন, যা দোষ স্বীকারের শামিল। মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিনের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা