,

করোনা: বিশ্বে আবার শনাক্তের রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের ভেতর পৃথিবীতে আবার রেকর্ড সংখ্যক মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গেছে গতকাল শুক্রবার পৃথিবীতে ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন।

এর আগে ১৮ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল, ২ লাখ ৫৯ হাজার ৮৫৪ জন।

শুক্রবার সর্বোচ্চ শনাক্তের ওই রিপোর্ট প্রকাশের পর থেকে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৬টা পর্যন্ত গোটা পৃথিবীতে আরও ২ লাখ ৪১ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশের পরিস্থিতি: এদিন সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশে আরও ২ হাজার ৫২০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। এই সময়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে; তাতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ জনে।

আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে বাংলাদেশে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ২২ হাজার ৯০ জন।

পৃথিবীর মোট হিসাব: আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সেই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত গোটা পৃথিবীতে (রিয়েল টাইমে) রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৫৪ হাজার ২৬২ জন। মারা গেছেন ৬ লাখ ৪৩ হাজার ৪১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য