,

রায়হানকে দেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া

news-image

অনলাইন ডেস্ক : প্রবাসী শ্রমিকদের নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় বাংলাদেশি নাগরিক মো. রায়হান কবিরকে দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া।

তিনি যাতে আর কখনো মালয়েশিয়ায় যেতে না পারেন, সেজন্য তাকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও শনিবার জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দায়াইমি দাউদ।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার’র প্রতিবেদনে বলা হয়, টানা দুই সপ্তাহের গোয়েন্দা তৎপরতার পর শুক্রবার রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ জুলাই আল-জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, রায়হান এই নিপীড়নের প্রতিবাদ করেছেন।

আল-জাজিরার প্রতিবেদন দেখে রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার এড়াতে এতদিন পালিয়ে ছিলেন তিনি।

রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দরে। তার বাবা শাহ আলম একটি পোশাক কারখানায় চাকরি করেন।

তিনি জানান, ২০১৪ সালে তোলারাম কলেজে থেকে উচ্চমাধ্যমিক পাস করে মালয়েশিয়া চলে যান রাহয়ান। সেখানেই বিএ পাস করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য