,

বগুড়ায় পিকআপ ভ্যানের চাপায় ৪ জন নিহত

news-image

বগুড়া ব্যুরো : বগুড়ায় পিকআপ ভ্যানের চাপায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার সকাল ৬টার দিকে শহরের মাটিডালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই দিনমজুর। তারা কাজের সন্ধানে সেখানে অপেক্ষা করছিলেন।

নিহতরা হলেন- বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫) ও একই এলাকার মতিয়ারের ছেলে মন্টু (৫৫)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ের দক্ষিণে প্রধান সড়কের পাশে প্রতিদিন সকালে মজুররা কাজের খোঁজে এসে বসেন। শনিবার সকালেও একদল মজুর সেখানে বসেছিলেন। সকাল ৬টার দিকে একটি পিকআপ ভ্যান শহর থেকে মাটিডালি বিমান মোড়ের দিকে যাওয়ার সময় বসে থাকা ছয় মজুরকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহতদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

পিকআপ ভ্যানটি শনাক্ত করা সম্ভব হয়েছে কি না- জানতে চাইলে পুলিশ ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। কেবল যারা আহত হয়েছেন তাদের কাছ থেকেই বর্ণনা পাওয়া গেছে। তাই পিকআপ ভ্যানটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা