,

২১ দিন পর উন্মুক্ত ওয়ারী

news-image

নিজস্ব প্রতিবেদক : ২১ দিন লকডাউনে থাকার পর রাজধানীর ওয়ারী এলাকার লকডাউন তুলে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এই লকডাউন তুলে নেওয়া হয় বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই সপ্তাহে ওয়ারী এলাকায় সংক্রমণের হার কমেছে। তাই ৪ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন আর বাড়ানো হচ্ছে না। গত ৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এ এলাকার ৩০৯ জনের করোনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে লকডাউন তুলে নেওয়া হলেও স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে। এ ছাড়া লকডাউন এলাকায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ এবং ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ লকডাউনের সময় চালু থাকা অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

করোনাভাইরাস সংক্রমণে রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ওয়ারী এলাকায় তিন সপ্তাহের লকডাউন কার্যকর করে ডিএসসিসি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য