সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে তলিয়ে গেছে সরাইল-অরূয়াইল সড়ক, জনদুর্ভোগ চরমে

news-image

নদীর পানি বেড়ে যাওয়ায় অধিকাংশ জায়গায় তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-অরূয়াইল সড়কটির। এ পরিস্থিতিতে ভাটি এলাকা খ্যাত তিন ইউনিয়নের লাখো মানুষের চলাচলের এ সড়কে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বর্তমান এই পরিস্হিতিতে উপজেলা সদরের সাথে ঐ এলাকার সরাসরি যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। হাওর বেষ্টিত ঔসব ইউনিয়নের মানুষের চলাচলের একমাএ স্বপ্নের সড়কটি অতিরিক্ত পানির স্রোতে অনেক স্থানে ভেঙ্গে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এভাবে প্রতিনিয়ত পানি বৃদ্ধি অব্যাহত থাকলে স্বপ্নের এ সড়ক টিকিয়ে রাখা কঠিন হবে বলে জানিয়েছেন এলাকাবাসি।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মোতাবেক তিতাস নদীর পানি কয়েকদিন যাবত বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার বিভিন্ন উপজেলার কিছু কিছু স্থানে নিম্নাঞ্চল ইমর্ধ্যে প্লাবিত হতে শুরু করেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, হাওর বেষ্টিত এ সড়কটিতে চুন্টা এলাকা হতে কিছু জায়গা পানির নিচে তলিয়ে গেছে। আর ভূঁইশ্বর বাজার থেকে কালিশিমুল পর্যন্ত ১ (কি:মি) অংশে সড়কের উপরে প্রায় এক ফুটের মত পানির উঠেছে। বর্তমান পরিস্থিতিতে বাড়তি পানি আর স্রোতের কারণে হাওর ও সড়ক নির্ধারণ করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশে বাড়িঘর আর গাছপালা অনুমান নির্ভর করে বুধবার রাত পর্যন্ত কোন রকমে সিএনজি অটোরিকশা, মোটরবাইকসহ অন্যান্য যানবাহন ঝুঁকি নিয়ে চললেও রাতে পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, বাড়তি পানির তোপে এখন সড়কের পাশের বাড়িঘরও পড়েছে ঝুঁকির মধ্যে। কারণ সড়কটি শুধু চলাচলের উপকারের সাথে সাথে ভাটি এলাকার মানুষের বাড়িঘর বন্যার ভাঙন থেকে রক্ষা করেছে। চুন্টার লোপাড়া থেকে শুরু করে পাকশিমুল পর্যন্ত স্থানীয় বাসিন্দারা সড়কটির কারণে ছিলেন অনেকটাই নিরাপদে।

সরাইল উপজেলা এলজিইডি’র প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) নিলুফা ইয়াছমিন বলেন, সড়কের বর্তমান অবস্থা আমরা সরেজমিনে গিয়ে দেখি আসছি । বিভিন্ন স্থানের ছবি তুলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এছাড়া সড়কের উপর পানি উঠার বিষয়টিও অবহিত করেছি। আমরা বস্তা ফেলার ব্যবস্থা করেছি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী