,

৬শ’ ট্রাক পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায়

news-image

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘাট এলাকায় গত তিনদিন ধরে প্রায় ৬শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

ফেরি পারাপারের জন্য ঘাটে আসা ট্রাক ও বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের ফেরি পারাপারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। এ নৌ-রুটে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে ২টি বিকল হয়ে পড়ে থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে।

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ২-৩ দিন করে ঘাটেই থাকতে হচ্ছে।

মতিঝিল থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী ট্রাক চালক আরমান শেখ জানান, তিনি গত বুধবার সকালে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে যানজটের কারণে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি।

গাজীপুর থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী ট্রাক চালক বারেক হোসেন জানান, বুধবার বিকেলে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি। এ রকম প্রায় ৬শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় পড়ে রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে ফেরি চলাচলে সময় বেশি লাগায় ঘাট এলাকায় গত কয়েক দিন ধরে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য