,

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সরাইলে প্রাণ হারালেন মামা-ভাগিনা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  ঝোঁপঝাঁড় পরিস্কার করতে গিয়ে মামা ভাগিনার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের  উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের আনিছ মিয়া (৩৫) ও তার ভাগিনা শিপন মিয়া (১২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। উপজেলার সূর্যকান্দি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আনিছ মিয়া আর ভাগিনা প্রবাসী আবির মিয়ার ছেলে শিপন।
প্রর্তক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুরের আনিছ মিয়া বাড়ির পূর্ব পাশের পুকুরের উত্তর পাড়ে ঝোঁপঝাঁড় পরিস্কার করতে যায় মামা ও ভাগিনা। লতাপাতার ভেতরেই ছিল তাদের বাড়ির বিদ্যুতের সংযোগ। দা-এর কূপ পড়ে যায় ওই সংযোগে, মূহুর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আনিছ।
মামাকে ধরে ভাগিনা শিপনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। আশপাশের লোকজন দৌঁড়ে এসে তাদেরকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য