,

দেশে ১ লাখ ২০ হাজার ছাড়াল করোনাজয়ী

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর তালিকা দেশে দিন দিন বড় হওয়ার পাশাপাশি সুস্থদের সংখ্যাও বাড়ছে আশা জাগানিয়া হারে। সরকারি হিসেবে করোনাজয়ীদের সংখ্যা এরই মধ্যে ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে।

কভিড-১৯ নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৬৭ জন মানুষ। তাতে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৯৭৬ জনে।

করোনা থেকে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ছাড়ায় গত ২৬ জুন। এর আঠারো দিনের মাথায় অর্থাৎ ১৪ জুলাই সুস্থদের সংখ্যা লাখ ছাড়ায়; এদিন করোনাজয়ীদের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ২২৭ জন। সেখান থেকে ১ লাখ ২০ হাজার ছাড়াতে সময় লাগলো ১০ দিন।

এই দশ দিনে দেশে করোনাভাইরাসে সংক্রমণ পাওয়া গেছে ২৮ হাজার ৬০১ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪১২ জনের।

গত একদিনে ১২ হাজার ২৭ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫৪৮ জনের শরীরে। মৃত্যু হয়েছে ৩৫ জনের।

সবশেষ চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.১৯ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ এবং সুস্থতার হার ৫৫.৩৩ শতাংশ।

সুস্থ ও মৃত্যুর সংখ্যা বাদ দিলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনা রোগী আছে প্রায় ১ লাখ ২১ হাজার।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য