,

কুমেকে করোনা ও উপসর্গে নারীসহ ৫ জনের মৃত্যু

news-image

কুমিল্লা ব্যুরো : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে নারীসহ পাঁচজন মারা গেছেন।

শুক্রবার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে জানান, কুমেক হাসপাতালের আইসিইউতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার দাউদকান্দি উপজেলার আবদুর রশিদ (৫৬) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আবদুল কাদের (৫০) মারা গেছেন।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা সদর উপজেলার আবু তাহের (৭০), দাউদকান্দি উপজেলার নূর আহম্মেদ (৬৫) এবং দেবিদ্বার উপজেলার হনুফা বেগম (৪০) মারা গেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৫ জন। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭৭ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য