,

ঈদের আগের দিন সাপ্তাহিক ছুটি বাতিল ৪ ট্রেনের

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্তমান চলাচলকারী আন্তনগর ট্রেন চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে (ছুটি) বাতিল করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালাক (ট্রাফিক টার্ন্সপোটেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়েছে।

সেখানে বলা হয়, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে বর্তমানে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে।

এছাড়া ঈদের দিন এবং পরের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ৩১ জুলাই হতে ২ আগস্ট পর্যন্ত সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য