,

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার দিয়াবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। তারা মাদক ব্যবসায়ী বলে দাবি র‌্যাবের।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহতরা হলেন, ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, ৩ হাজার ৯০টি ইয়াবা ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১ এর কর্মকর্তা সহকারী ‍পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়িতে র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। একটি মোটর সাইকেলকে থামার সঙ্কেত দিলে আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য