,

রংপুরে র‌্যাবের অভিযানে হাসপাতাল সিলগালা, ভুয়া চিকিৎসক আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর সেবা হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় হাসপাতালের মালিক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে অবৈধ কাগজপত্রসহ আটক করা হয়। সিলগালা করা হয়েছে নগরীর ধাপ এলাকায় অবস্থিত ওই হাসপাতালটি। আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে র‌্যাব-১৩ এ অভিযান চালিয়েছে। এতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট আফরিনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযোগ উঠেছে, সেবা হাসপাতালের মালিক রফিকুল ইসলাম চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। হাসপাতালটিতে রোগীদের হয়রানি, বেশি করে বিল আদায় করাসহ নানাভাবে প্রতারণা করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৩। অভিযানে আটক ভূয়া চিকিৎসক রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করাসহ অনাদায়ে তিন মাসের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্টেট আফরিনা জাহান। এসময় বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান জানান, সেবা হাসপাতালটির মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক দাবি রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। একই সাথে ওই ভুয়া চিকিৎসককে এক লাখ জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক