,

বৃদ্ধা গান শোনালেন প্রধানমন্ত্রীকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম/ যদি সুন্দর একখান মুখ পাইতাম/মহেশখালীর পানের খিলি তারে বানাই খাবাইতাম…।’ গানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গেয়ে শোনালেন বুলবুল আক্তার নামে এক বৃদ্ধা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনকালে কক্সবাজার থেকে যুক্ত হয়ে গানটি গেয়ে শোনান এই বৃদ্ধা।

মূল গানের কথার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বুলবুল আক্তার আরও গাচ্ছিলেন, ‘ফুলের মালা দিলে হাতে/আরার নেত্রী আঁরে ফড়াইতাম/ও ভাই, শেখ হাসিনারে ফড়াইতাম।’

বৃদ্ধা বুলবুল আক্তারের গানটি গাওয়া শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাততালি দিয়ে তাকে উৎসাহ দেন।

শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ৬০০ জলবায়ু উদ্বাস্তু পরিবারকে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়েছে। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এর উদ্বোধন শেষে উপকারভোগীদের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন।

এ প্রকল্পের প্রথম পর্যায়ে ২০টি পাঁচতলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। সেখানে বিমানবন্দর সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত জলবায়ু উদ্বাস্তু ৬০০ পরিবার নতুন ফ্ল্যাট পেয়েছে। কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বাঁকখালী নদীর তীর ঘেঁষা বৃহৎ এ প্রকল্পে পর্যায়ক্রমে চার হাজার ৪৪৮টি পরিবার ফ্ল্যাট পাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য