,

স্বাস্থ্যের নয়া পরিচালক ফরিদ : আমিনুলকে ওএসডি

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়।

আমিনুলের জায়গায় নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিয়াকে। তিনি মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের (এমবিডিসি) উপপরিচালক ছিলেন। তার আগে তিনি মাদারীপুরে সিভিল সার্জনও ছিলেন।

স্বাস্থ্যের এ পরিচালক লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে করোনাভাইরাস চিকিৎসার অনুমোদন দিয়েছিলেন। হাসপাতালের জনবল ও অবকাঠামো ঠিকঠাক আছে জানিয়ে প্রতিবেদন দেওয়ারও অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।

এ ছাড়া ডা. আমিনুল হাসানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। যে কারণে আমিনুলকে সরিয়ে ফরিদ হোসেন মিয়াকে নতুন নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এরই মধ্যে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ কয়েকজনকে বদলি করা হয়েছে। পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ।

গতকাল বুধবার স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে জনপ্রশাসন প্রজ্ঞাপন দেবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য