,

মুকেশ আম্বানি বিশ্বের পঞ্চম ধনী

news-image

অনলাইন ডেস্ক : দুই ধাপ এগিয়ে বিশ্বের পঞ্চম ধনী এখন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। মাত্র ১২ দিন আগে বিশ্বের সম্পদশালীদের তালিকায় সপ্তম অবস্থানে ছিলেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর রিয়েল টাইম বিলিয়নিয়ারস লিস্টে পঞ্চম অবস্থানে উঠে এলেন আম্বানি।

ভারতের এই শীর্ষ শিল্পপতির মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩২০ বিলিয়ন ডলার বা ৪.৪৯ শতাংশে।

করোনার মধ্যে যেখানে ভারতের অর্থনীতি ভঙ্গুর অবস্থা, এর মধ্যেও হু হু করে বাড়ছে আম্বানির সম্পদের পরিমাণ।

১০ জুলাই বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে এই স্থান দখল করেন তিনি।

ওই দিন রিলায়েন্স মালিকের মোট সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ১০০ কোটি ডলার। গতকাল সেটি আরও বেড়ে যায়।

বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য রেকর্ড বেড়ে ২ হাজার ১০ রুপিতে পৌঁছায়। এতে আম্বানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ৪.৪৯ শতাংশ.

ফোর্বসের তালিকার শীর্ষে থাকা আমাজনের প্রধান জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৩৬০ কোটি ডলার। এরপরেই আছেন মাইক্রোসফটের বিল গেটস, তার সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৮০ কোটি ডলার।

তৃতীয় অবস্থানে থাকা আরনল্ট পরিবারের সম্পত্তি ১১ হাজার ২১০ কোটি ডলারের। তালিকাটিতে চতুর্থ অবস্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তার সম্পদের পরিমাণ ৮ হাজার ৮৩০ কোটি ডলার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য