,

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

news-image

তিনি বলেন, “খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীগুলোর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন।”নিহত ৪৫ জনের মধ্যে আট জন বেসামরিক কিন্তু বাকি ৩৭ জনের সবাই তালেবান সদস্য কি না, তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় আফগান বাহিনীগুলোর হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ তারা তদন্ত করে দেখছে।তদন্তের ফলাফল জনসাধারণ ও গণমাধ্যমকে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

আদ্রাসকানের পার্শ্ববর্তী গুজারা জেলার স্থানীয় কর্মকর্তা হাবিব আমিনি হামলার ঘটনা নিশ্চিত করেছেন এবং ৪৫ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন।

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।এক বিবৃতিতে তালেবান মুখপাত্র ক্বারি মুহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে দুটি বিমান হামলায় আট বেসামরিক নিহত ও ১২ জন আহত হয়েছেন।দুইবার বিমান হামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন স্থানীয় দুইজন সরকারি কর্মকর্তা।

ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের সেনা ফিরিয়ে নিচ্ছে, এতে বিদ্রোহীদের সঙ্গে আফগানিস্তান সরকারের শান্তি আলোচনার পথ প্রস্তুত হয়েছে। কিন্তু তালেবানের দাবিমতো বন্দি মুক্তি নিয়ে মতবিরোধ ও দেশজুড়ে সহিংসতা বৃদ্ধির কারণে এখনও শুরু না হওয়া শান্তি আলোচনার প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য