,

রংপুরে আধিপত্য বিস্তার, যুবক কুপিয়ে হত্যা, আদালতে ৫ জনের দায় স্বীকার

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেলের স্টাফ কোয়ার্টার পূর্বগেট এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে জাহিদুন নবী সোহেলকে (৩২)নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত ৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক। তিনি জানান, গত ১১ জুলাই সন্ধ্যায় রংপুর মেডিকেলের স্টাফ কোয়ার্টারের নার্সিং কলেজের সামনে জাহিদুন নবী সোহেলকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সোহেল চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় মারা যায়।

এ ঘটনায় নিহতের মা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স হাসিনা খাতুন বাদী হয়ে কোতয়ালী থানায় ১২ জুলাই মামলা দায়ের করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডের ঘটনায় জড়িত মেডিকেল পূর্বগেট গ্রামের মতিন ওরফে ডোম মতিনের ছেলে সাদ্দাম হোসেন সোহাগ (২৭), পান্ডারদিঘির খতিবর রহমানের ছেলে আল ইবনে আজিম ওরফে ব্রিটিশকে (৩১) কে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দইখাওয়া গ্রাম থেকে গত ১৭ জুলাই ভোরে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়ায় আসামীদের রবিবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হলে তারা ঘটনার সাথে জড়িত বলে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এর আগে ১৪ জুলাই শিমুল বাগের আশিক মিয়া অপু, আনাম হোসেন আফ্রিদি, বরকত উল্লাহ্ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।

উত্তম প্রসাদ পাঠক বলেন, সোহেল হত্যাকান্ডের ঘটনায় আমরা দ্রুততার সাথে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামীরা আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মামলার সাথে জড়িত অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য