,

বন্যায় সড়কে ভাঙন : দুর্ভোগে কয়েক হাজার মানুষ

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের লক্ষণপাড়া ও মোল্লাপাড়ায় সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। বন্যার পানির তোপে ওই গ্রাম দুইটির মুল সড়কে ভাঙ্গন দেখা দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে করে আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর রাত থেকে দিনভর মুসলধারে বৃষ্টির ফলে নগরীর ৩২ নং ওয়ার্ডের লক্ষণপাড়া, মোগলেরবাগ, দোলাপাড়া, খোর্দ্দ তামপাট, কুটিরপাড়া, সর্দারপাড়া, আরাজী তামপাট ও মোল্লাপাড়াসহ বিভিন্ন গ্রামে পানি বৃদ্ধি পায়। অনেক স্থানে পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় অনেকের বাসা-বাড়ি ও সড়কে পানি উঠেছে। অনেক স্থানে পানির তোপে সড়ক ভেঙ্গে গেছে। বাদ যায়নি লক্ষণপাড়া ও মোল্লাপাড়া। ওই গ্রাম দুইটির মুল সড়কে গত রবিবার বন্যার পানির তোপে ভাঙ্গন দেখা দিয়েছে। বিষয়টি স্থানীয়রা সিটি মেয়র ও কাউন্সিলরকে অবগত করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছে সেখানকার কয়েক হাজার মানুষ।

লক্ষণপাড়া গ্রামের হুদা মিয়া জানান, লক্ষণপাড়া একটি নিচু এলাকা। ঘাঘট নদীর তীরবর্তি এলাকা হওয়াতে প্রতি বছরই বন্যার সময় গ্রামের সড়কে-বাড়িতে পানি উঠে। গত শনিবার থেকে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গ্রামের মুল সড়কে ভাঙ্গন দেখা দেয়। এতে গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

মোল্লাপাড়া গ্রামের আতাউর রহমান বলেন, পানি নিষ্কাষণের পথ না থাকায় সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। অতি দ্রুত পানি যাওয়ার পথ তৈরি না করলে সড়কটির ভাঙ্গন ঠেকানো যাবে না।
এব্যাপারে ৩২ নং ওয়ার্ড সামাজিক উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক হারুন উর রশিদ সোহেল বলেন, গত দুই দিন ধরে হাজারো মানুষ দুর্ভোগে রয়েছেন। ভাঙ্গন কবলিত সড়কটি দ্রুত সংস্কারের দাবি করেন।

রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব মোর্শেদ শামীম জানান, বিষয়টি নিয়ে সিটি মেয়রের সাথে কথা হয়েছে। দেখা যাক তিনি কি করেন। একই কথা জানিয়ে মহিলা কাউন্সিলর নাজমুন নাহার নাজমা বলেন, বিষয়টি জানার পরেই খোঁজ নিয়েছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য