,

সবাইকে বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে (ভার্চুয়াল) প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘আজ মূলত বন্যা নিয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে। বন্যা নিয়ে যাতে আমরা সবাই প্রস্তুত থাকি। আমরা আজকে দেখলাম পদ্মার পানি ১৬ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির স্পিডটা অনেক বেশি, মোর দেন থ্রি (তিনের চেয়ে বেশি)। পানির সঙ্গে পলি মাটি রয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উপর থেকে পানি এখন ধীরে ধীরে নিচের দিকে নামছে। মন্ত্রিসভায় অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যে, রিলিফ অপারেশন, রেসকিউ অপারেশন- এগুলো কীভাবে হচ্ছে, এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।’

তিনি বলেন, ‘মেইনলি এখন যমুনা ও পদ্মার পানি আসছে। মেঘনার পানি সুনামগঞ্জ-সিলেটে যেটা ছিল সেটা একটা ফ্ল্যাস ফ্লাডের মতো ছিল ৬-৭ দিন, এখন সেটা নেমে গেছে।’

পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে প্রস্তুত আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরাও এটা রেগুলার মনিটর করছি।’

প্রধানমন্ত্রী এ বিষয়ে কী নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল বলেন, ‘এটাই। যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, যাতে ত্রাণের কোনো ঘাটতি না হয়। মানুষের জীবন-জীবিকা ও খাওয়া-দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয়। টয়লেট ফ্যাসিলিটিজ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট- এগুলো যাতে এভেইলএবেল থাকে। হেলথ, ফ্যামিলি প্ল্যানিং সবাইকে ইন্সট্রাকশন দেয়া আছে। ইউনিয়ন লেভেলে তাদের যারা কাজ করে, তারা যাতে মানুষের পাশে থাকে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য