,

সিরিয়ায় নির্বাচনের দিন গাড়ি বোমা হামলায় ৭ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনে রোববার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।

তুরস্ক সীমান্তের কাছে আজাজ শহরের পাশে একটি গ্রামে ওই বিস্ফোরণ ঘটে।এলাকাটি বহুদিন ধরে তুর্কি সমর্থিত সিরিয়ার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর।

লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, একটি গাড়ির ভিতরে পেতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

সীমান্তবর্তী বাব আল-সালাম পোস্টের প্রবেশমুখে হামলাটি চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণে সাতজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

তবে আনাদুলু আহতের সংখ্যা ৮৫ বলে জানিয়েছে।নিহতদের মধ্যে পাঁচজন জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

আহতদের মধ্যে বহু নারী এবং শিশু রয়েছে।এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে তুরস্কের সীমান্তবর্তী কিলিস শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার ভেতরে ২০১৬ সালে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ নামে যে অভিযান চালিয়েছিল সে সময় তুর্কি সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা আজাজ শহরটি দখল করে নেয়।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি