,

রংপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবককে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছে থেকে ৫শ’ গ্রাম শুকনো গাঁজা ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
গ্রেফতাররা হলেন-নগরীর রামপুরা এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে শাহাজান মিয়া ওরফে শাহ আলম (৩০) ও মাহিগঞ্জের বীরভন্দ্র বালাটারীর মোহাম্মদ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৩২)।আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার নগরীর কেল্লাবন্দ এলাকার চৌধুরী আইস্ এ্যান্ড কোল্ড ষ্টোরেজের ভিতর থেকে ৫ হাজার মূল্যের ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ শাহাজান মিয়া ওরফে শাহ আলমকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছোট পাল্লা (পরিমাপক যন্ত্র) ও মাদক বিক্রয়ের নগদ অর্থ ২ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
একই দিন রাতে নগরীর সাতমাথা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করে মাহিগঞ্জ থানা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া অভিযানের সময় অপর আসামী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ইয়াবা ছাড়া একটি মোটরসাইকেল উদ্ধার হয়।

উত্তম প্রসাদ আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোতয়ালী ও মাহিগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেফতার আসামীদের সহযোগি পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য