,

আজ জানা যাবে, সৌদিতে ঈদ কবে

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের নাগরিকদের আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে দেশটিতে কবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানায়, সৌদিতে বসবাসরত যে কেউ এই চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং বক্তব্য রেজিস্ট্রি করে নেবেন।

চাঁদ দেখা সাপেক্ষেই মুসলিম বিশ্বে বাৎসরিক ও মাসের হিসাব করা হয়। ইংরেজি বছরের ৩৬৫ দিনের বিপরীতে আরবি বছরে ৩৫৫ দিন। পবিত্র রমজান ও ঈদুল ফিতর সব কিছু চাঁদ দেখার ওপর নির্ভরশীল। হজের দিন তারিখ ও ঈদু আজহার তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করে।

চলতি বছরে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সীমিত আকারে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ নিয়ে হজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে এ সময় ভাইরাসের সংক্রমণ যেন বেড়ে না যায় সে লক্ষে সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রত্যেক মুসল্লির জন্য সাধারণ সময়ের তুলনায় চারগুণ স্থান বরাদ্দ করা হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কা ও হজের কার্যক্রম হয় এমন এলাকায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করে, তাকে শাস্তিস্বরূপ ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য