,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হত্যা মামলার প্রধান আসামী বন্দুক যুদ্ধে নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হত্যাকান্ডে জড়িত মামুন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে।

রোববার গভীররাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। সে চান্দপুর গ্রামের মুছার মিয়ার ছেলে।
র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন দেবনাথ জানান, পুলিশ হত্যা মামলার প্রধান আসামী মামুনকে ধরতে র‍্যাবের একটি  দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী পাল্টা গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মামুন আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। র‍্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শুক্রবার বিকেলে সাদা পোষাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দপুর ব্রীজের কাছে আসামি মামুনকে ধরতে গিয়ে সদর থানার পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন মামুনের ছুরিকাঘাতে নিহত হন। এতে আহত হয় এ এস আই মনির শংকর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পাঁজনকে আসমী করে একটি হত্যা মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য