,

সুলতানের ওজন ২৭ মণ

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : সুলতানের বয়স ৩০ মাস। ওজন ২৭ মণ। লম্বায় ৯ ফুট। উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি। বিশাল দেহের সুলতানকে সচরাচর ঘর থেকে বের করা হয় না। সুলতান ঘর থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরে এলে ওজনে মাটিতে পা দেবে যায়। কানাডীয় বংশোদ্ভূত সুলতানের জন্ম শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। চলাফেরা ও খাবারদাবারে নবাবি ভাব থাকায় ভালোবেসে গরুটির (ষাঁড়) মালিক তার নাম রেখেছেন সুলতান।

এবার পবিত্র ঈদুল আজহায় সুলতানকে হাটে তোলা হবে। বিশাল শরীরের অধিকারী হওয়ায় প্রায় প্রতিদিনই আশপাশের লোকজন সুলতানকে দেখতে ভিড় করছেন।

বিশাল এই ষাঁড়ের মালিকের নাম মো. রহুল আমিন। বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসাকর্মী। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এলাকায় গরুর চিকিৎসা করে থাকেন।

আজ রোববার দুপুরে রহুল আমিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, সাত-আটজন দর্শনার্থী গরুটিকে দেখছেন। গরুর মালিক রহুল আমিন গরুটির নিত্যদিনের খাবার ও গোসলের বর্ণনা দিচ্ছিলেন। লোকজনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ থেকে ১২ জন মিলে সুলতানকে বাড়ির বাইরে বের করে আনেন। সুলতান কিছুতেই বাইরে থাকতে চাইছিল না। শুধু ছটফট করে চলছিল। একপর্যায়ে রহুল গরুর শরীরে হাত দিলে তার ছটফটানি থেমে যায়।

রহুল আমিন জানান, আড়াই বছর আগে তিনি নিজের গোয়ালের একটি গাভিকে কানাডা থেকে আমদানি করা উন্নতমানের সিমেনের মাধ্যমে কৃত্রিমভাবে প্রজনন করান। এভাবে একটি ষাঁড় বাছুরের জন্ম হয়। প্রতিদিন খড়, ভুসি ও উন্নতমানের খাদ্য খাওয়ানো হয়। আস্তে আস্তে ষাঁড় বাছুরটি বড়সড় হয়ে ওঠে। বর্তমানে গরুটির ওজন ২৭ মণ।

প্রতিদিন সুলতানকে দেখতে লোকজন আসছেন। রহুল জানান, গত ২৬ মাসে সুলতানের খাবার বাবদ খরচ হয়েছে সাড়ে তিন লাখ টাকার বেশি। আনুষঙ্গিক আরও দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়েছে। সুলতানের দাম ১৫ লাখ টাকা হাঁকাচ্ছেন বলে জানালেন রহুল।

রানীগাঁও গ্রামের বাসিন্দা সারুয়ার জাহান বলেন, ‘রহুল আমিন নিজ হাতে গরুটিকে লালন–পালন করছেন। এখন গরুটির ওজন ২৭ মণ। আমাদের গ্রামে আগে কেউ এত বড় ষাঁড় লালন-পালন করেননি।’

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক