,

বৃক্ষ রোপণ কর্মসূচী

news-image

রংপুর ব্যুরো : “মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রংপুর নগরীর ১ শত শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার বৃক্ষ ও চারা বিতরণ কর্মসূচী শুরু করে রংপুর মেট্রোপলিন পুলিশ। আজ রবিবার সকালে রংপুর মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ নির্দেশে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বৃক্ষ রোপন ও চারা বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার নগরীর বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপণ করেন ট্রফিক পুলিশের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মিনহাজুল আলম, সহকারি কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সরকারসহ পুলিশের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গুমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় রংপুর মেট্রোপলিন পুলিশের উপ-কমিশনার মিনহাজুল আলম বলেন, মুজিব বর্ষে ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রংপুর মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ট্রাফিক পুলিশের সদস্যরা বৃক্ষ রোপণ করেছি। আগামীতে সুন্দর এবং সবুজ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই কর্মসূচি মাইলফলক হয়ে থাকবে।’

এ জাতীয় আরও খবর

তিন সচিব পদে রদবদল

তারেকের ভারত সফরের ইঙ্গিত, বিজ্ঞপ্তি প্রত্যাহার

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া