,

আসন্ন ঈদ : বাস মালিক-শ্রমিকদের বাড়তি প্রস্তুতি নেই

news-image

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় বাস মালিক-শ্রমিকদের বাড়তি প্রস্তুতি নেই। নেই অগ্রিম টিকিট বিক্রির আয়োজন।

ঈদযাত্রায় যোগ হবে না বাড়তি বাস। করোনা ভাইরাস সবকিছু পাল্টে দিয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে ঈদে শেকড়ের টানে বাড়ি ফিরতে মানুষের আগ্রহ কম। তাই বাস মালিক ও শ্রমিকদের বাড়তি প্রস্তুতিও নেই। যেভাবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলছে, ঈদেও সেভাবেই চলবে।

জানা গেছে, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে পরিবহন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। সোয়া দুই মাসের ছুটি শেষে গত ১ জুন শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। সেই শর্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচল করতে পারবে। অবশ্য তখন ৬০ শতাংশ ভাড়াও বাড়ানো হয়। তবে গত ১ জুন থেকে এখন পর্যন্ত সেভাবেই চললেও ৫০ শতাংশ যাত্রীও মিলছে না বাসে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদে অগ্রিম টিকিটের কোনো চাহিদাও নেই। তাই ঈদ কেন্দ্রিক কোনো প্রস্তুতিও নেই তাদের। ফলে এবারের ঈদ যাত্রায় মহাসড়কে থাকবে না চিরচেনা যানজট। অনায়াসেই মহাসড়কে চলাচল করতে পারবে যানবাহনগুলো।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, এ বছর ঈদে অগ্রিম টিকিটের কোনো চাহিদা নেই। তাই অগ্রিম টিকিট বিক্রির সম্ভাবনাও নেই।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে যেহেতু বাড়ি যেতে মানুষের আগ্রহ কম। তাই এবার ঈদুল আজহায় আমাদের কোনো ব্যস্ততাও নেই। পরিবহন খাতে প্রস্তুতিও নেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য