,

মশার কামড়ে করোনা কি ছড়ায়?

news-image

অনলাইন ডেস্ক : অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, মশার কামড়ের মাধ্যমে নভেল করোনাভাইরাস ছড়ায় কি না। মানুষ থেকে মানুষের শরীরে কভিডের জীবাণু ছড়িয়ে দেওয়ার ক্ষমতা কি মশার রয়েছে?

এই বিষয়ে আশ্বস্ত করছেন গবেষকরা। নতুন এক গবেষণায় জানানো হয়েছে, মশার কামড় থেকে কভিড-১৯ ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হতে পারে না।

সায়েন্টিফ রিপোর্টস জার্নালে প্রকাশিত প্রথম পরীক্ষামূলক পর্যবেক্ষণে দাবি করা হয়েছিল, কভিড-১৯ এর জন্য দায়ী SARS-CoV-2 ভাইরাস মশার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। মশার এই ভাইরাস বহন করার ক্ষমতা রয়েছে।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO প্রথম থেকেই দাবি করে মশা করোনাভাইরাস ছড়াতে পারে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টিফেন হিগসও ‘হু’য়ের সঙ্গে সহমত পোষণ করে দাবি করেন, মশার করোনা ছড়ার ক্ষমতা নেই। তত্ত্বের সপক্ষে তথ্যও দিয়েছেন এই মার্কিন গবেষক।

মশার তিনটি পরিচিত প্রজাতি নিয়ে গবেষণা চালানো হয়।

গবেষণায় দেখা গেছে, ভাইরাসটি মশার এই তিন প্রজাতির মধ্যে প্রতিরূপ তৈরি করতে অক্ষম। যে কারণে মানুষের মধ্যে কভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনোরকম আশঙ্কা নেই।

গবেষকরা জানান, চরম পরিস্থিতিতেও সার্স কভিড-২ ভাইরাস মশার প্রজাতিগুলোর মধ্যে প্রতিরূপ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা