,

স্বস্তিকা মুখোপাধ্যায়কে ধর্ষণের হুমকি, আটক ২ জন

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় ও সৌন্দর্য দিয়ে দুই বাংলার দর্শক মাতিয়ে রাখা কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে ধর্ষণের হুমকি দিয়ে বসলো একদল কুচক্রী। এরইমধ্যে অভিযুক্তদের মধ্য থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে এমন তথ্যই জানা গেল।

স্বস্তিকাকে ফেসবুক মেসেঞ্জারে ধর্ষণ এবং অ্যাসিড হামলার হুমকি দিয়েছিল হুগলির এক যুবক। যার জেরে সোশ্যাল মিডিয়ায় কোনোরকম পোস্ট না করে সরাসরি কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। আর তার অভিযোগের ভিত্তিতেই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।

ঘটনার সূত্রপাত জুনের ২৬ তারিখ। সুশান্ত সিং রাজপুর মৃত্যুর পর একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সাক্ষাৎকারের কথোপকথনের ভিত্তিতেই একটি ভুয়ো খবর প্রচার করছিল এক পোর্টাল। প্রকাশিত সেই প্রতিবেদনে লেখা ছিল, ‘স্বস্তিকার মন্তব্য, সুইসাইড আজ একটা ফ্যাশন হয়ে গিয়েছে…।’

যদিও অভিনেত্রী নিজে কোথাও এই ধরণের মন্তব্য করেননি। সেই প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। এরপর একের পর এক বাজে মন্তব্য ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। শুধু তাই নয়, স্বস্তিকাকে ধর্ষণ এবং অ্যাসিড আক্রমণের হুমকিও দেয় কৌশিক দাস নামে হুগলির এক যুবক।

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকাকে নিয়ে এযাবৎকাল বহু বিতর্ক হলেও তিনি স্পষ্ট জবাবে মুখ বন্ধ করে দিয়েছেন সমালোচকদের। তবে এবার ধর্ষণ এবং অ্যাসিড আক্রমণের হুমকি পেয়ে আর চুপ করে থাকেননি অভিনেত্রী। সোজা লালবাজার সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। অভিনেত্রীর সেই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট পোর্টালে ভুয়ো খবর প্রকাশ করা শুভম চক্রবর্তী নামে ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। যে কিনা বর্ধমানের গালসির বাসিন্দা।

অন্যদিকে, স্বস্তিকাকে ধর্ষণের হুমকি দেওয়া যুবকও গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের তৎপরতায়। আর এই গোটা ঘটনায় লালবাজার ক্রাইম ব্রাঞ্চকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রীর ভক্তরাও।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা