,

সবর্শেষ ১ লাখ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩১ দিনে

news-image

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। পরবর্তী ১০০ জন শনাক্ত হয় ৬ এপ্রিল, ১ হাজার ১৪ এপ্রিল, ১০ হাজার ৩ মে, ২৫ হাজার ১৮ মে, ৫০ হাজার ১ জুন, ৭৫ হাজার রোগী শনাক্ত হয় ১১ জুন। করোনা শনাক্তের পর ১০৩ দিনে গত ১৮ জুন ১ লাখ ছাড়ায় শনাক্তের সংখ্যা। ওইদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২ হাজার ৬৬ জন। অর্থাৎ গত ৩১ দিনে শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৭৭৪ জন।

করোনায় প্রতি ১০ লাখে মৃত্যুহার ১৫.৮৩ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বিশ্ব ব্যাংকের ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৩০ লাখ ৪৬ হাজার। এই জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখের মধ্যে করোনায় মৃত্যুহার ১৫ দশমিক ৮৩ শতাংশ । প্রতি ১০ লাখে শনাক্ত হয়েছে ১ হাজার ২১৯ দশমিক ৩২ এবং প্রতি ১০ লাখে সুস্থতার হার ৬৭৫ দশমিক ২৬ শতাংশ।

মৃতদের ৭৯ শতাংশ পুরুষ

দেশে করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২ হাজার ৪০ জন এবং নারী ৫৪১ জন। শতকরা হিসাবে মৃতদের মধ্যে পুরুষ ৭৯ দশমিক ০৪ শতাংশ এবং নারী ২০ দশমিক ৯৬ শতাংশ।

মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১১৩৮ জন

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ১ হাজার ১৩৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ৭৭২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৬৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৮০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২৯ জন এবং ১০ বছরের নিচে ১৭ জন।

প্রায় অর্ধেক মৃত্যু ঢাকা বিভাগে

করোনায় এখন পর্যন্ত শুধু ঢাকা বিভাগে মারা গেছেন ১ হাজার ২৬৯ জন, যা মোট হিসাবের ৪৯ দশমিক ১৭ শতাংশ। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে  চট্টগ্রাম বিভাগে ২৫ দশমিক ৪৯ শতাংশ, রাজশাহীতে ৫ দশমিক ২৭ শতাংশ, খুলনায় ৬ দশমিক ৪ শতাংশ, বরিশালে ৩ দশমিক ৬৩ শতাংশ, সিলেটে ৪ দশমিক ৬৫ শতাংশ, রংপুরে ৩ দশমিক ৩৭ শতাংশ এবং ময়মনসিংহে ২ দশমিক ২১ শতাংশ।

সংখ্যার দিক থেকে করোনায় এখন পর্যন্ত ঢাকা বিভাগে ১ হাজার ২৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫৮ জন, রাজশাহী বিভাগে ১৩৬ জন, খুলনায় ১৫৬ জন, বরিশালে ৯৮ জন, সিলেট ১২০ জন, রংপুরে ৮৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫৭ জন মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য