,

শারীরিক অবস্থার উন্নতি ঐশ্বরিয়া-আরাধ্যার

news-image

বিনোদন ডেস্ক : করোনা নিয়ে আগে থেকেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন অমিতাভ ও অভিষেক। শুক্রবার রাতে তাদের সঙ্গে যুক্ত হলেন বচ্চন পরিবারের অন্য দুই করোনা পজিটিভ সদস্য ঐশ্বরিয়া ও আরাধ্যা।

মৃদু উপসর্গ নিয়ে এতদিন হোম আইসোলেশনে ছিলেন মা-মেয়ে। কিন্তু গত রাতে জ্বর আসায় দুজনকেই হাসপাতালে ভর্তি করাতে হয়। কেমন আছেন তারা? শনিবার সকালে সবাইকে আশ্বস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঐশ্বরিয়া ও আরাধ্যার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বলা হচ্ছে, কিছুদিন আগে ডাবিংয়ের জন্য স্টুডিওতে যান অভিষেক। সেখান থেকেই সংক্রমণ ছড়ায় বলে অনুমান। তবে বচ্চন পরিবারের এতজনের শরীরে করোনা সংক্রমণের মাঝেও ব্যতিক্রম সত্তরোর্ধ্ব জয়া বচ্চন। তিনি এখনও করোনা নেগেটিভ। এ ছাড়া অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নাতি-নাতনিদের করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

চিকিৎসকরা ঐশ্বরিয়া ও আরাধ্যার শারীরিক পরীক্ষা করে বেশ আশাবাদী। জানান, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন দুজন। কিছুদিন পর্যবেক্ষণে রেখে হয়ত ছেড়ে দেওয়া হতে পারে। তবে অমিতাভ-অভিষেককে নিয়ে মন্তব্য করেননি তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য