,

ঢাকার সিনেমায় ঋত্বিকা সেন

news-image

বিনোদন ডেস্ক : এবার ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার উঠতি অভিনেত্রী ঋত্বিকা সেন। সম্প্রতি এ ছবির জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান প্রযোজক কাজী মিজান।

‘একাত্তরের ইতিহাস’ নামের ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন মো. সেলিম খান। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন শামীম আহমেদ রনি। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বিলডেক্স ইন্টারন্যাশনাল।

আগস্ট থেকে শুটিং শুরু হবে। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি চলছে বলে জানান নির্মাতা রনি।

‘একাত্তরের ইতিহাস’-এ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নির্যাতিত কিশোরীর চরিত্রে অভিনয় করবেন ঋত্বিকা। অন্যদিকে তার বিপরীতে কিশোর মুক্তিযোদ্ধার চরিত্রে থাকছেন শান্ত খান।

ছবিতে আরও আছেন ফজলুর রহমান বাবু ও সাদেক বাচ্চু।

প্রযোজনা প্রতিষ্ঠান বিলডেক্স ইন্টারন্যাশনাল জানায়, চলতি বছর আরও দুটি নতুন সিনেমার ঘোষণা আসবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য