,

পানিসম্পদ প্রতিমন্ত্রী করোনামুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক। শুক্রবার (১৭ জুলাই) করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসার পর শনিবার (১৮ জুলাই) সকালে প্রতিমন্ত্রী সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বারিধারার নিজ বাসভবনে ফিরেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আগামী কয়েকদিন বিশ্রামের পর যথারীতি অফিস করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভাকাঙ্ক্ষী যারা আমার জন্য উদ্বিগ্নতায় ছিলেন এবং দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেশ ও মানুষের সেবায় আরও বেশি কাজ করতে পারি।

করোনা আক্রান্ত হয়ে গত ১ জুলাই প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। ইতোমধ্যে তারা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য