,

বিতর্ক ছাড়েনি ক্যাটরিনাকে

news-image

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার ছিল ক্যাটরিনা কাইফের জন্মদিন। এবার ৩৭ বছরে পড়লেন বলিউডের বার্বি ডল। লকডাউন এবং কোয়ারেন্টিন জীবন কাটানোর ফলে এবারের জন্মদিন কোনো জাঁকজমক নেই ক্যাটরিনার। তবে জন্মদিনেও ক্যাটরিনাকে নিয়ে অব্যাহত একের পর এক বিতর্ক। কখনো সালমান খান, রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার নাম জড়িয়ে শুরু হয়ে বিতর্ক। আবার কখনো গুলশান গ্রোভারের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক। সবকিছু মিলিয়ে জন্মদিনেও ক্যাটরিনাকে নিয়ে শুরু হয় একের পর এক বিতর্ক।

বলিউডে আসার পর বুম দিয়ে অভিনয় জগতে পা রাখেন ক্যাটরিনা। বুম-এ গুলশান গ্রোভারের সঙ্গে ক্যাটরিনার চুম্বন দৃশ্য নিয়ে এক সময় জোর শোরগোল শুরু হয়। যা নিয়ে একেবারেই মাথা ঘামাননি ক্যাট। প্রসঙ্গত ২০০২ সালে মুক্তি পায় বুম। বি গ্রেডেড ফিল্ম হিসেবে পরিচিত পেলেও, ক্যাটরিনা এবং গুলশান গ্রোভারের ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল হয়ে যায়। ফলে মানুষ ওই সিনেমা দেখতে শুরু করেন।

বলিউডে পা রাখার পর সালমানের বান্ধবী হিসেবে পরিচিতি পান ক্যাটরিনা। ওই সময় ক্যাটরিনার পোশাক নিয়ে শ্যুটিং স্পটের মধ্যে সালমানের বিবাদ শুরু হয়। শ্যুটিংয়ের মাঝেই ক্যাটরিনাকে সালমান চড় মারেন বলেও অভিযোগ।

সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ান। দুজনে সম্পর্কের কথা স্বীকার না করলেও, তাদের ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে উঠে আসে। যেখানে রণবীরের সঙ্গে বিকিনি পরে সৈকতে ঘুরে বেড়াতে দেখা যায় ক্যাটকে। যা নিয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে ওই সময় তোপ দাগেন ক্যাট।

আজমির শরিফে যাওয়ার পর সেখানে মিনি স্কার্ট পরে হাজির হন ক্যাটরিনা। যা নিয়ে এক সময় জোর বিতর্ক শুরু হয়। ওই ধরনের ছোট পোশাক পরে ক্যাট ধর্মীয় স্থানে হাজির হতে পারেন না বলে তোপ দাগতে শুরু করেন অনেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য